কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ৫০ কেজি গাঁজা’সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শোভানগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে সিরাজ (৫২) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী সিরাজ (৫২) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শোভানগর গ্রামের মৃত ইসমাইল এর ছেলে।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন
error: Content is protected !!