কুমিল্লায় ৪৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ৪৬ কেজি গাঁজা’সহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে।

সোমবার (১২ মে) ভোরে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন নাগাইশ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে মোঃ বিল্লাল হোসেন (৪০) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ বিল্লাল হোসেন (৪০) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার নাগাইশ গ্রামের মোঃ ফুল মিয়া এর ছেলে।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন
error: Content is protected !!