ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ শরিফ খান আকাশ।।
ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে নুসরাত (৮ বছর) ও আরিয়ান (২ বছর ৯ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে সদর ইউনিয়নের কল্পবাস (পূর্বপাড়া) সিদ্দিক মেম্বারের বাড়িতে নুসরাত এবং কাইমপুর গ্রামের আরিয়ানের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। মৃত্যু নুসরাত ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

অপরদিকে ব্রাহ্মণপাড়া সীমান্তে কাইমপুর গ্রামের ফারুকুল ইসলামের ছেলে আরিয়ান বাড়ি পাশে ডোবার পড়ে মৃত্যু হয়।

Post Inside

নিহতের স্বজনরা জানান, ঘটনার দিন দুপুরে নুসরাত বাড়ীর পাশের কয়েকজন শিশু সাথে খেলার ছলে পুকুরে পরে যায়। পরে তার সাথে থাকা অন্যান শিশুরা বাড়িতে গিয়ে বলে নুসরাত পুকুরের পানিতে পরে যায়। নুসরাতের পরিবারের লোকজন পুকুরে গিয়ে অনেক খোজাখুজি পর ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যপারে মৃত্যু নুসরাতের ফুপু মিনুয়ারা বেগম বলেন, নুসরাত আমার ভাইয়ের মেয়ে হয়ে। সে কল্পবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী ছিল। সে বাড়ির পাশে পুকুরের পানিতে পরে তার মৃত্যু হয়।

অপরদিকে কসবা উপজেলার কাইমপুর গ্রামের ফারুকুল ইসলামের ছেলে আরিয়ান (২ বছর ৯ মাস) বয়সি এক শিশু একই দিন বিকেলে বাড়ির পাশে ডোবায় পরে ভেসে ওঠে পরে স্বজনরা তাকেকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত্যু ঘোষণা করে।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শঙ্খজিৎ সমাজপতি বলেন, হাসপাতালে আনার আগেই শিশু নুসরাত ও আরিয়ানের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!