কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে শিশু দুটি চাচাতো ভাইবোন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নিহতের ভাই রায়হান ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহাদাত হোসেন।

Post Inside

মৃত রেদোয়ান (৪) বাশার মিয়ার ছেলে এবং মরিয়ম(৭) শেখ আহম্মেদের মেয়ে। তারা দুজন চাচাতো ভাইবোন

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাশার মিয়ার ছেলে রেদোয়ান ও তার ভাই শেখ আহম্মেদের মেয়ে মরিয়ম বাড়ির পাশে খেলছিল। অনেকক্ষণ তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির পাশের মাটিকাটা গর্তের পানিতে ভাসা অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, পানিতে পড়া দুই শিশুকে স্বজনরা নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।

আরো পড়ুন
error: Content is protected !!