কুমিল্লায় সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা শাহিন গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় সরকার বিরোধী কর্মকাণ্ডে আ’লীগ নেতাদের সাথে যোগাযোগের অভিযোগে চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহিনকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

রবিবার (১ই জুন) বিকেলে চৌদ্দগ্রাম বাজারের জামে মসজিদ সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

Post Inside

গ্রেফতারকৃত শাহিন চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর সদরের বৈদ্দ্যরখিল গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে ।

ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, সরকার বিরোধী কর্মকান্ডে কুমিল্লার আ’লীগ নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন গ্রেফতারকৃত শাহিন। চৌদ্দগ্রামে যে কোন সময়ে নাশকতা করতে পারে এমন আশংকা থেকে তাকে আটক করে রবিবার রাতেই কুমিল্লা কোতয়ালী মডেল থানায় প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!