ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায় করে সিএনজি চালক গুনলেন জরিমানা

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঈদকে পুঁজি করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযুক্ত সিএনজি চালিত অটোরিকশা চালকদেরকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৬ জুন) বিকেলে কুমিল্লা-মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া সদর এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

Post Inside

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, যাত্রীদের কাছ থেকে ঈদের অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে কুমিল্লা-মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া সদর অংশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকজন সিএনজি চালিত অটোরিকশা চালককে ৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়াও সড়কে যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের সড়কে যানজট সৃষ্টি না করা ও অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকজন সিএনজি চালককে জরিমানা করা হয়েছে। এছাড়া ব্রাহ্মণপাড়া-দুলালপুর জিসি সড়ক ও কুমিল্লা-মিরপুর সড়কের চলমান কাজ পরিদর্শন করা হয়। ঈদে যেনো মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে লক্ষ্যে সড়কে চলমান কাজের অংশে লোকবল নিয়োগ দেয়া হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!