বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

জহিরুল হক বাবু।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি অডিটোরিয়ামে শুক্রবার শুরু হয়ে শনিবার (২১ জুন) বিকেলে এ শিবিরের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ আবুল হোসাইন।

Post Inside

দুই দিনব্যাপী আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম, মোঃ আবদুস সাত্তার, একেএম শামসুদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য এবং কুমিল্লা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মোবারক হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ লোকমান হাকিম ভূইয়া, মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক আব্দুল আউয়াল ও মাওলানা মোঃ ইউনুছ মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ ফারুক চৌধুরী, মোঃ কবির হোসেন, মোঃ সুলতান আহমদ, বায়তুলমাল সেক্রেটারি মোঃ আবুল কাশেম, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জাকারিয়া খান, মোঃ তাজুল ইসলাম, মোঃ মোস্তফা কামাল, মাওলানা নুরুজ্জামান, মাওলানা মোঃ ওবায়দুর রহমানসহ ইউনিয়ন পর্যায়ের আমীর ও ডেলিগেট কর্মীবৃন্দ।

শিক্ষা শিবিরে ইসলামী দৃষ্টিকোণ থেকে আদর্শ কর্মী গঠনের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!