কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর বলদাখাল এলাকার (খিলাল ফ্যাক্টরির) বিপরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক বিজ এনজিও কর্মী নিহত হয়।

নিহত নুর আলম গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার রইজউদ্দিনের ছেলে৷ সে বিজ এনজিও দাউদকান্দি শাখায় কর্মরত ছিলেন৷

Post Inside

রবিবার(২২ জুন) সন্ধ্যা ৬ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর বলদাখাল এলাকার (খিলাল ফ্যাক্টরির) বিপরীতে ঢাকামুখি লেনে মোটরসাইকেল চালক নুর আলমকে (৩৫) অজ্ঞাত একটি গাড়ী পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক নুর আলম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে গুরুত্বর আহত হয়৷

খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত ‌স্থানীয় ও পুলিশের সহয়তায় গুরুত্বর আহত অবস্থায় নুর আলমকে দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) রাশেদ খান চৌধুরী জানান, নিহত নুর আলমের মোটরসাইকেলে অজ্ঞাত একটি গাড়ী ধাক্কা দিলে সে রাস্তার উপরে পড়ে গুরুত্বর আহত হয়৷ দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত নুর আলমকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে৷আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে৷

আরো পড়ুন
error: Content is protected !!