ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদকসেবীর কারাদণ্ডসহ ৭ জনকে জরিমানা

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বিভিন্ন অনিয়মের দায়ে আরও ৭ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার সদর বাজার, হরিমঙ্গল, তেঁতাভূমি, সেনের বাজার ও শশীদল রেলস্টেশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা। অভিযানে সহযোগিতা করেন ব্রাহ্মণপাড়া থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল।

Post Inside

উপজেলা প্রশাসন জানায়, গাঁজা সেবনের অপরাধে এক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া আরও বিভিন্ন অভিযোগে দেওয়া জরিমানার বিবরণ:
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে এক হোটেল মালিককে ৪ হাজার টাকা জরিমানা

এক মুদি দোকানি ও এক কনফেকশনারিকে ৩ হাজার টাকা

যানজট সৃষ্টির দায়ে কাভার্ডভ্যান ও পিকআপ চালককে ৭ হাজার টাকা

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই মোটরসাইকেল চালককে ৩ হাজার টাকা

আর এক পরিবহন চালককে ১ হাজার টাকা জরিমানা

বিষয়টি নিশ্চিত করে ইউএনও মাহমুদা জাহান বলেন, “মাদক ও অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম চলবে।”

এ ধরনের অভিযান এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

আরো পড়ুন
error: Content is protected !!