কুমিল্লা ধর্মসাগর ও নগর উদ্যানে হকারদের হয়রানি বন্ধে এনসিপির উদ্যোগ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ধর্মসাগর ও শিশু উদ্যানে দর্শনার্থীদের হকার ও ফুডকোর্ট দোকানদারদের দ্বারা হয়রানির অভিযোগে সরব সামাজিক যোগাযোগমাধ্যম। বিষয়টি আমলে নিয়ে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের সহযোগিতায় সরেজমিনে পার্ক এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে এনসিপির নেতারা শিশু উদ্যানসহ সকল পাবলিক পার্কে দর্শনার্থীদের হয়রানি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে এসব জায়গায় নাগরিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Post Inside

পরিদর্শনে উপস্থিত ছিলেন এনসিপি কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাওসার, কাজী মো. জায়েদ, ইব্রাহিম খালেদ হাসান, আব্দুস ছামাদ, সাহিদা আক্তার সুমি এবং জাতীয় শ্রমিক উইং-এর যুগ্ম সমন্বয়কারী আমির হোসেন।

নেতারা বলেন, “শিশু উদ্যান একটি পারিবারিক বিনোদনের স্থান। এখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হয়রানি সহ্য করা হবে না। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।”

আরো পড়ুন
error: Content is protected !!