কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
কুমিল্লার চৌদ্দগ্রামে হাফসা (২) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

Post Inside

রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাফসা ওই গ্রামের ব্যবসায়ী সোহেল মিয়ার ছোট মেয়ে।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিবেশী ইঞ্জিনিয়ার মো. ইদ্রিস আকাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলতে খেলতে পরিবারের অজান্তে বাড়ির পাশে মাটি কাটার গর্তে পড়ে যায় হাফসা। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজা শুরু করে।

একপর্যায়ে গর্তের পানিতে হাফসার নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় কাশিনগর বাজারের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ফুফু শারমীন জানান, “আমার ভাইঝি প্রতিদিন ঘরের পাশেই খেলা করত। আজ সবার অগোচরে গর্তে পড়ে তার মৃত্যু হয়েছে।”

শিশু হাফসার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। শিশুটি খেলার সময় অসাবধানতাবশত পানিতে ডুবে মারা গেছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে।”

আরো পড়ুন
error: Content is protected !!