কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার

নেকবর হোসেন
কুমিল্লায় সেনাবাহিনীর দ্রুত অভিযানে আকবর হোসেন রকি নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

Post Inside

সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নগরীর চকবাজার এলাকার পূবালী ব্যাংকের তৃতীয় তলায় আহলে সুন্নাত সম্মেলনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা গোপনে সমবেত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে অভিযান চালায়।

এ সময় সরাসরি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকবর হোসেন রকিকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া মো. আকবর হোসেন রকি (৩৩) নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বজ্রপুর মৌলভীপাড়া এলাকার মো. আকতার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে একটি হত্যা মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কুমিল্লা কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!