সহায় ৯৩- এর ইফতার সামগ্রী বিতরণ

মাজহারুল ইসলাম নোমান।।
সহায় ৯৩ একটি সহপাঠীদের সেচ্ছাসেবী সংগঠন। সুয়াগঞ্জ টি এ হাই স্কুলের ১৯৯৩ সালের এস এস সি পরিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘সহায় ৯৩’ এর ইফতার সামগ্রী ২০২১ইং বিতরণ করা হয়েছে। আজ ২৪ শে এপ্রিল শনিবার সুয়াগঞ্জ বাজার সংলগ্ন মাঠে অসহায় দুস্থ ২১০জন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুয়াগঞ্জ টি এ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুয়াগঞ্জ টি এ হাই স্কুল এন্ড কলেজর সহকারী প্রধান শিক্ষক আবদুল মমিন এবং মাওলানা গোলাম হোসেন।

Post Inside

অনুষ্ঠানে সুয়াগঞ্জ টি এ হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা গোলাম হোসেন এর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য মাহতাবুল হকের সঞ্চালনায় সংগঠনের সকল সদস্য এবং প্রবাসী সদস্যদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সহায় ৯৩ এর সকল সদস্যদের নিজস্ব সহযোগিতায় এধরনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে আগামিদিনেও সহযোগিতার আহবান জানিয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

আরো পড়ুন
error: Content is protected !!