কুমিল্লায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১

স্টাফ রিপোর্টার।।

Post Inside

কুমিল্লার হোমনায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত ছুনু মিয়ার ছেলে।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত অলেক মিয়াকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। তিনি একই বাড়ির মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও নিহতের চাচাতো ভাই।

নিহতের স্ত্রী রাশিদা বেগম বলেন, “রোববার সকালে আমার স্বামী পঞ্চবটি ওষুধ আনতে গেলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। তারা কুপিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। হত্যার পর আবার দলবল নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। আমি এ হত্যার সুষ্ঠু বিচার চাই।”

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জমিসংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!