যারা পিআর ছাড়া নির্বাচন চায় না তাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে- মো. আবুল কালাম

স্টাফ রিপোর্টার।।
বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম বলেছেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। পিআর ছাড়া নাকি নির্বাচন হতে দেবে না একটি রাজনৈতিক দল। এটাও নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্র। যারা পিআর ছাড়া নির্বাচন চায় না তাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দেবেন আগামীতে তা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।’

Post Inside

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া আমাদের প্রিয় দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শপথ নিতে হবে দেশ ও জাতির সেবায় কাজ করার। আমাদের দল নিয়ে ষড়যন্ত্র চলছে, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। ফ্যাসিস্ট যেভাবে পালিয়েছে ষড়যন্ত্রকারীরাও পালাতে বাধ্য হবে। সে বিষয়টি মাথায় রেখে আমাদের সর্বদায় সজাগ থাকতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ গত ১৭ বছরে অবৈধভাবে ক্ষমতায় থেকে সব ধরনের অন্যায় অপরাধ করেছিল। তাদের দুঃশাসনের ফলে আমাদের প্রিয় নেত্রীসহ সব নেতাকর্মী কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় এলে এসবের বিচার অবশ্যই হবে।’

এসময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, লাকসাম পৌরসভার বিএনপির সভাপতি মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা, সাবেক যুগ্ম-আহ্বায়ক আবুল বাশার কিরণ, এসএম মনসুর, গিয়াসউদ্দিন সৈকত, বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্যসচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদার, উপজেলা যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক মমিন খান, হাসান পাটোয়ারী, জসিম মেহেদী, ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!