পরিমাপে কম দেওয়ায় দাউদকান্দি রাবেয়া সিএনজি পাম্পে জরিমানা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি সিএনজি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Post Inside

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গৌরীপুর এলাকার রাবেয়া সিএনজি পাম্পে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ধারা ৪৮ অনুযায়ী পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার জানান,“ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের লঙ্ঘন পাওয়ায় এ জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার সুরক্ষায় এবং প্রতারণা প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

এসময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগীতা করেন দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোতাবিব্বর হোসেন, এসআই ইমরানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

আরো পড়ুন
error: Content is protected !!