কুমিল্লা সদর দক্ষিণে “আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম” আহ্বায়ক কমিটি গঠন

আলমগীর কবির।।
শিক্ষা, সামাজিক ও মানবিক কার্যক্রমে নিবেদিত সংগঠন “আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম” কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

Post Inside

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন খন্দকার এবং সদস্য সচিব হয়েছেন আল আমিন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সদর দক্ষিণ উপজেলায় সমাজসেবা, শিক্ষা প্রসার ও মানবিক সহায়তার মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করে গঠনমূলক কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

আহ্বায়ক ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন খন্দকার বলেন, “আমরা সদর দক্ষিণ উপজেলায় আর্তমানবতার সেবায় কাজ করতে চাই। আমাদের লক্ষ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা।” সদস্য সচিব আল আমিন বলেন, “কমিটি গঠনের পরপরই আমরা কর্মপরিকল্পনা তৈরি করব এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ শুরু করব।”

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন যুগ্ম আহ্বায়ক: ইঞ্জিনিয়ার আরিফ হোসাইন, জাহিদ হাসান, মোহাম্মদ মাহমুদুল হাসান, রাসেল, ইফতেখার সৈকত, ইসমাইল পায়েল

সদস্য: রাহাত খন্দকার, রাকিব হোসেন, আব্দুল্লাহ আল নোমান, সাকিব, ফরহাদ।

সংগঠনের জেলা আহ্বায়ক পিয়ারে মাহবুব এবং জেলা সদস্য সচিব সাজ্জাদ খানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কার্যক্রম সম্পর্কে আরও জানা যাবে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!