কুমিল্লায় ট্রেনে অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় বাজি আটক

নেকবর হোসেন।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে বিশেষ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাজি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা বাজির আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা।

Post Inside

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর এ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও সাধারণ পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স দল কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে এ অভিযান চালায়।

এ সময় ট্রেনের ভেতর থেকে ৪ লাখ ৫৪ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। এসব বাজির আনুমানিক মূল্য ধরা হয়েছে এক কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত বাজি বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!