মুরাদনগরে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু বিদ্যালয়ের এক বছর পূর্তি উদযাপন

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরে “প্রতিভা” বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু বিদ্যালয়ের ১বছর পূর্তির উদযাপন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের নিয়ে এই অনুষ্ঠান উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়ছার।

Post Inside

এ সময় বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের মাঝে হুইল চেয়ার, স্ট্যান্ড চেয়ার, শিক্ষা সামগ্রী সহ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নানা উপকরণ বিতরণ করা হয়।

এক বছর আগে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিভা নামে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের কুমিল্লার উপ পরিচালক মোঃ মেহেদী মাহমুদ আকন্দ, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান, মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম মানিক, উপজেলা সমাজসেবা অফিসার বরুন দে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!