কুমিল্লায় বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে ৪ জন নিহত

জহিরুল হক বাবু।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের পর অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Post Inside

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টা নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার মজুমদার।

পুলিশ জানায়, সংঘর্ষের পরপরই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের উৎপত্তি হয়ে দ্রুত তা বাসে ছড়িয়ে পড়ে। এতে পুরো বাসটি আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন
error: Content is protected !!