গণভোট ও নির্বাচন বিষয়ে ভোটারদের সচেতনতা করতে প্রশাসনের প্রচারণা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায়‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে ব্যাপক প্রচারণা কার্যক্রম চালানো হচ্ছে।

Post Inside

বুধবার (২১ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে গৌরীপুর বাজার থেকে শুরু হয়ে গোয়ালমারী বাজার হয়ে মারুকা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়।

প্রচারণা কার্যক্রমে বড় সাউন্ড সিস্টেম ও তথ্যসমৃদ্ধ ভিডিও প্রদর্শনীসহ আধুনিক ডিজিটাল এলইডি ডিসপ্লের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি ভোট প্রদানের সঠিক পদ্ধতি, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয়, গোপন ব্যালটের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগে নাগরিক দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রদর্শনী শেষে মতামত বাক্সের মাধ্যমে উপস্থিত জনগণের লিখিত মতামত সংগ্রহ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাছরীন আক্তার, পুলিশ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রতিনিধিরা, উপজেলা আইসিটি অফিসার মো. জাহাঙ্গীর আলম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা গেছে, এ ধরনের প্রচারণা কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ সৃষ্টি করেছে। অনেক ভোটার নির্বাচন ও গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে অংশগ্রহণের ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করছেন, যা একটি সচেতন ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার ইঙ্গিত দিচ্ছে।

আরো পড়ুন
error: Content is protected !!