খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন লড়াই করেন: ড. মোশাররফ হোসেন

শামীম রায়হান।।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা)আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন।

Post Inside

সোমবার(২৬ জানুয়ারি)সন্ধ্যা ৬ টায় দোনারচর গ্রামীন টাওয়ার সংলগ্ন মাঠে ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,বিএনপি যখনই জনগণের ভোটে ক্ষমতাসীন হয়েছে,দেশ ও জাতির ভাগ্যোন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রেখেছে। সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে।বিএনপি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, অর্থনীতি ও আইন শৃঙ্খলাসহ দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষের কোনো বিকল্প নেই।

ড.মোশাররফ হোসেন বলেন,“বিগত বছরগুলোতে দাউদকান্দি ও মেঘনা উপজেলায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা আশঙ্কাজনক হারে বেড়েছে। এসব অপকর্মের কারণে সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এসব অপরাধ কঠোরভাবে দমন করা হবে।”

ড.মোশাররফ হোসেন আরো বলেন,“বিএনপি জনগণের দল। আমরা জনগণের জানমাল ও সম্মান রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে।”তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “জনগণের পাশে থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে। কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে দল কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।”

এ পথসভায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, দেশ ও জনগণকে উন্নয়ন এবং সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে নিতে এই সময়ে জাতির অগ্রপথিক তারেক রহমান এবং রাজনৈতিক দল হিসাবে বিএনপির কোনো কোনো জুড়ি নেই। দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে তারেক রহমান নতুন ধারার রাজনীতি প্রবর্তন করে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন।

দাউদকান্দি ৫ নং ওয়ার্ড পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শাহীন ও ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জসিমের সঞ্চালনায় ৬ নংওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মো. মাসুম মিয়া ব্যাপারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শওগাত চৌধুরী পিটার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন,যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন কাউন্সিলর,যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল মোল্লা,কেন্দ্রীয় যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো.মামুন ভুইয়া,ছাত্রদলের আহ্বায়ক রাসেল মিয়া,পৌর জাসাসের সদস্য সচিব মধু চন্দ্র সরকার,৬ নং ওয়ার্ডের পৌর মহিলা দলের আহবায়ক কলি আক্তারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!