ব্রাহ্মণপাড়ায় প্রশাসন ও যৌথ বাহিনীর ভোটকেন্দ্র পরিদর্শন

আতাউর রহমান।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনসহ যৌথ বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি ) দিনভর এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

Post Inside

কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা জাহানের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্রে গিয়ে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় তারা কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষের অবকাঠামো, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা, ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন।

যৌথ বাহিনীর সদস্যরা কেন্দ্রগুলোর আশপাশে টহল জোরদার, প্রবেশ ও বের হওয়ার পথ, নিরাপত্তা চৌকি এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ দিকগুলো পর্যবেক্ষণ করেন। তারা জানান, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে ইউএনও মাহমুদা জাহান সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন।

তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। ব্রাহ্মণপাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরো পড়ুন
error: Content is protected !!