ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

Post Inside

সোমবার ( ২ ফেব্রুয়ারি ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার মাধবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সূত্রের মাধ্যমে উপজেলার মাধবপুর এলাকার দৌলত খান নামের এক মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া সেনা ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে দৌলত খানসহ তার দুই সহযোগী সুমন ও জুয়েল রানাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সেনা সূত্র জানায়, আটককৃত তিন মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান আছে।

আরো পড়ুন
error: Content is protected !!