সোনিয়া আফরিন।।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তালা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এমএ মতিন খান বলেছেন, আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইছি। আপনাদের ভোটে আমি আগামী ৫বছরের জন্য আপনাদের গোলাম হতে চাই, সেবক হতে চাই। আপনাদের সুখ-দুঃখের পাহারাদার হতে চাই।”

৯জানুয়ারী সোমবার বিকালে হোমনা উপজেলার সদরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত নির্বাচনি জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
অনুষ্ঠানে হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মো. জহিরুল হক জহরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রধান মন্ত্রীর প্রাক্তণ এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান।
যুবদল নেতা মোখলেছুর রহমান বাবু ও রাফি’র উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুল হক তপন ভুইঁয়া, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মো. আমির হোসেন, কুমিল্লা (উত্তর)জেলা কৃষকদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান, সাবেক উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. রাজ মিয়া, হোমনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুকবুল হোসেন পাঠান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা হক, পৌর বিএনপি’র সাবেক সহ সভাপতি মো. মজিবুর রহমান, যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশিদ, মো. মাইন উদ্দিন, মো. মোক্তার হোসেন, মাথাভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা, জয়পুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন টিপু, সাবেক কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম শির মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী মোহসীন, সামসুদ্দিন আহাম্মদ চেয়ারম্যান, মো. জহিরুল ইসলাম মোল্লা চেয়ারম্যান, মোতাহার হোসেন কাবিল মেম্বার, মো.আবদুল বাতেন সরকার, হারুন অর রশিদ, মো. হাবিবুর রহমান, আনোয়ার হোসেন বাঘা, গোলাম মোস্তফা, মো. ওমর ফারুকসহ হোমনা-তিতাসের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক সহস্রাধিক নারী-পুরুষ।
জনসভাকে ঘিরে উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দুপুর ২টা থেকেই সাধারন মানুষ স্থানীয় নেতাদের নেতৃত্বে তালা মার্কার শ্লোগান দিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করেন। বিকাল ৩টার মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আগত নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর পর হোমনায় এমন বিশাল জনসমাগম তারা প্রত্যক্ষ করেছেন।
জনসভায় বক্তারা ১২ ফেরুয়ারীর নির্বাচনে তালা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে মরহুম এমকে আনোয়ারের সুযোগ্য উত্তর সুরী হিসাবে সংসদে পাঠাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।