ভাষা শহিদ দিবসে দাউদকান্দিতে লাল সবুজ উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

দাউদকান্দি প্রতিনিধি।।
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা জেলার দাউদকান্দিতে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সকালে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

Post Inside

এসময় উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি হাসপাতাল-এর ডা. তাহমিনা জাহাঙ্গীর, লাল সবুজ উন্নয়ন সংঘ দাউদকান্দি উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ এবং শাখার অর্থ সম্পাদক অভি নন্দীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

মেহেদী হাসান মারুফ বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগ শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠায় নয়, আমাদের জাতীয় চেতনা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অভি নন্দী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের মতো কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন
error: Content is protected !!