দাউদকান্দিতে প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমাণ গাজাসহ ১ জন গ্রেফতার

শামীম রায়হান।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা নামক স্থানে চেক পোস্ট স্থাপন করে ঢাকাগামী প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার ও একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। ‎

সোমবার (২ মার্চ) ভোর আনুমানিক ৫ দিকেন দাউদকান্দি উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা নামক স্থানে চেকপোস্ট স্থাপন করে মডেল থানার এসআই কমলকৃষ্ণ সাহা সঙ্গেও ফোর্স নিয়ে ঢাকাগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকার ঢাকা মেট্রো -গ-১৪- ৭৭৭২ তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের ভিতরে থাকা কয়েকটা পোটলায় মোড়ানো ১৮ কেজি গাজা উদ্ধার করে মোঃ জামির হোসেন জনি কে গ্রেফতার করে প্রাইভেটকারটি জব্দ করা হয়।

Post Inside

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম জানান, ডিউটিরত অবস্থায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকা থেকে ঢাকাগামী একটি সাদা রঙের প্রাইভেটকারকে সন্দেহ হলে আমার থানার পুলিশ নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন প্রাইভেটকারটি তল্লাশি করে প্রাইভেটকারের ভিতরে থাকা ১৮ কেজি গাঁজা উদ্ধার করে ১ জনকে গ্রেফতারসহ প্রাইভেটকার জব্দ করা হয় হয়।

গ্রেফতারকৃতরা হলেন -মো. জামির হোসেন জনি,পিতা মৃত মজিবুর রহমান, গ্রাম তোল্লাবাখন নগর মুরাদনগর কুমিল্লা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!