
স্টাফ রিপোর্টার।।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় কুমিল্লা-এর উদ্যোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রিয় কুমিল্লার প্রকাশক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম ভূইয়া’র সভাপতিত্বে এবং ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ’এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান সাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ গোলাম মোস্তফা, ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ আলাউদ্দিন, মোঃ কবির আহাম্মদ, মোঃ আহসান পারভেজ, মোঃ শাহজালাল সরকার, ভারেল্লা উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আমির হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আবু কাউছার, সাধারণ সম্পাদক মোঃ কবির আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম বাকী, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ ও মোঃ আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ রুবেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ একরামুল করিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শরাফ উদ্দিন সরকার ও মোঃ এমদাদুর হক সবুজ, দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ উসমান ভূইয়া, শশীদল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম জনি, মোঃ আলাউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আতাউর রহমান, মাহফুজ আলম, ইমাম উদ্দিন, আফসার উদ্দিন, সোহেল খান চৌধুরী, সোহেল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।