
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে এতেকাফরত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এশার নামাজ আদায় করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের মধ্যেই মৃত্যুবরণ করেন সাদকপুর আউয়াল মাস্টার বাড়ির বাসিন্দা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হারুনুর রশীদ।

মসজিদে উপস্থিত মুসল্লিরা জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে এতেকাফে ছিলেন। এশার নামাজ আদায়রত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই সেখানেই মৃত্যুবরণ করেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন—আমিন।