
মনোয়ার হোসেন।।
কুমিল্লা চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন যুবদল নেতা ঈসমাইল হোসেনের উপর অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজেদুর রহমান মোল্লা হিরন। বিশেষ বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী শাহিন রেজা।

সোমবার (২৩শে মার্চ) বিকেলে স্থানীয় ধোড়করা বাজারে চিওড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে চিওড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও চিওড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী রকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ফারুক খাঁন, চিওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর, চিওড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সোহরাব হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফয়জুর রহমান অনিক।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চিওড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা: শাহজাহান কবির সাজু, সহ-সাধারণ সম্পাদক নুরুন্নবী ভূঁইয়া তপন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জাফর আহম্মেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ইউনুছ লিপন, ক্রীড়া বিষয়ক সম্পাদক জহির উদ্দিন, সদস্য ফজলুল হক ভূঁইয়া, সদস্য মো: হারুনুর রশিদ সর্দার, চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন জয়, সহ-সভাপতি জাফর আহম্মেদ, চিওড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি তোফাজ্জল হোসেন মতিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাবু মেম্বার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান হাজারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর ভেন্ডর, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা মো: রবিন, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মানিক মজুমদারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
সভায় বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জামায়াত-শিবিরের হামলাকারীদের গ্রেফতারের করার আহবান জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।