ব্রাহ্মণপাড়ায় স্বপ্নের ঘর নির্মাণে অসচ্ছল পরিবারের পাশে ইয়াং স্টার ক্লাব

মো. আনোয়ারুল ইসলাম।।
অভাবের কারণে থমকে যাওয়া একটি পরিবারের স্বপ্নের ঘর আবারও প্রাণ ফিরে পেল স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায়। মানবিকতার হাত বাড়িয়ে শিদলাই ইয়াং স্টার ক্লাব দাঁড়িয়েছে সেই অসচ্ছল পরিবারের পাশে।

শিদলাই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার ওই পরিবারটি অনেক কষ্টে ঘর নির্মাণ শুরু করেছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে কাজ বন্ধ হওয়ার উপক্রম হলে হতাশায় পড়ে যায় তারা। ঠিক এমন সময় এগিয়ে আসে ইয়াং স্টার ক্লাবের তরুণ সদস্যরা।

Post Inside

নিজেদের সাধ্যমতো অর্থ সংগ্রহ করে তারা পরিবারটির হাতে তুলে দেয় আর্থিক সহায়তা। এতে নতুন করে আশার আলো দেখেন পরিবারটির সদস্যরা। আবারও শুরু হয় তাদের স্বপ্নের ঘর তৈরির কাজ।

সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা যখন দিশেহারা হয়ে পড়েছিলাম, তখনই তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। তাদের এই সহযোগিতা আমাদের জন্য অনেক বড় সহায়তা।

ইয়াং স্টার ক্লাবের সদস্যরা জানান, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। মানবিকতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার চেতনা থেকে তারা এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকেন।

তারা বলেন, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন।

আরো পড়ুন
error: Content is protected !!