কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে জমিতে কাজ শেষে পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে আবুল খায়ের (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে পৌরসভার সোনাকাটিয়া গ্রামের উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল খায়ের ওই গ্রামের মৃত জন্তুর আলীর ছেলে।

Post Inside

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার দুপুরে কৃষিকাজ শেষ করে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান আবুল খায়ের। ওই সময় আকস্মিক বজ্রসহ বৃষ্টি শুরু হয়। পুকুর ঘাটে অবস্থানকালে হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!