কুমিল্লায় ১০ হাজার ইয়াবাসহ বাসচালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক বাসচালককে গ্রেফতার করেছে র‌্যাব-১১ (সিপিসি-২)।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়নকরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জহির ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পেশায় বাসচালক।

Post Inside

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত জহির ইসলাম ঢাকার লালবাগ থানার বাসিন্দা এবং তাজউল ইসলামের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। তিনি পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

র‌্যাব আরও জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আরো পড়ুন
error: Content is protected !!