কুবিতে খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্বে সজিব-নাফিজ

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সংগঠনের বিদায়ী সভাপতি বি. এম সুমন ও সাধারণ সম্পাদক মো. তুষার ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

Post Inside

নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন আইন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিব বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের ইনফর্মেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ জয়। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইন্দ্রজিৎ মণ্ডল দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটির সভাপতি সজিব বিশ্বাস বলেন, “আমাকে সভাপতি হিসেবে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এ দায়িত্ব যথাযথভাবে পালন করার। এ কাজে আমি সংগঠনের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি, সকলের সহযোগিতা পেলে অবশ্যই নতুন কিছু করা সম্ভব হবে। সর্বোপরি আমি বিশ্বাস করি সবাইকে নিয়ে এ সংগঠন এগিয়ে যাবে।”

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

আরো পড়ুন
error: Content is protected !!