চৌদ্দগ্রামে “প্রায়োগিক পরীক্ষণ মাঠে বিনা-২৪ ও ২৫ এর মূল্যায়ণ” শীর্ষক মাঠ দিবস

মনোয়ার হোসেন।।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর কুমিল্লা কেন্দ্রের উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় “প্রায়োগিক পরীক্ষণ মাঠে বিনা-২৪ ও ২৫ এর মূল্যায়ণ” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার (৫ মে) বিকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে এ উপলক্ষে আয়োজিত প্রধান অতিথি ছিলেন বিনা উপকেন্দ্র কুমিল্লা’র এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি।

Post Inside

চৌদ্দগ্রাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোবায়ের আহমেদের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বিনা কুমিল্লার বৈজ্ঞানিক সহকারী মো: আরিফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসা: নাঈমা আক্তার, উজিরপুর ইউনিয়নের সফল কৃষক মো: রহুল আমিন, মো: জয়নাল, মো: অলিউল্লাহ, মো: কামাল, মো: মোখলেছুর রহমান সহ স্থানীয় অন্যান্য কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে বিনা ধান-২৪ ও ২৫ এর চাষের প্রতি সাধারণ কৃষকদের আগ্রহী করে তুলতে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তারা বিনা এর পক্ষ থেকে কৃষকদেরকে বিনামূল্যে বীজ সরবরাহ, কৃষকদের প্রশিক্ষণ প্রদান সহ নানা সুবিধা দেয়ার আশ্বাস প্রদান করেন। বিনা ধান-২৪ বোরো মৌসুমে ফলন ভালো হয়েছে এবং গাছ খাটো হওয়ায় হেলে পড়ে না, রোগবালাই কম, ওজন ভালো হওয়া কৃষকের এই জাতটি আবাদে আগ্রহী।

আরো পড়ুন
error: Content is protected !!