ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৫জন গ্রেপ্তার

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার ( ৬ মে ) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পাঁচটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

Post Inside

থানা সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ( এসআই ) ডি এম মজিদ, সৈকত মজুমদার, সহকারী উপপরিদর্শক ( এএসআই ) নুর আল-আহসান, রতন কুমার মল্লিক এবং নাছির উদ্দিনের নেতৃত্বে পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল উত্তরপাড়া এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে সোলেমান, সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি একই ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকার জজু মিয়ার স্ত্রী জোসনা বেগম।

এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকার মোখলেছ মিয়ার ছেলে জামাল মিয়া, উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর এলাকার আবদুল আজিজের ছেলে ইমন মিয়া, একই ইউনিয়নের মিরপুর এলাকার আনু মিয়ার ছেলে মোহাম্মদ ফারুক।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো ফারুক হোসেন বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!