কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দ্বীন ইসলাম নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।

বৃহস্পতিবার ( ৯ জুলাই ) বিকেলে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

Post Inside

এর আগে বুধবার ( ৮ জুলাই ) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা এলাকার পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে একই এলাকার ভাড়াটিয়া অভিযুক্ত দ্বীন ইসলাম জঙ্গলসংলগ্ন পরিত্যক্ত একটি ঘরে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে অভিযুক্ত দ্বীন ইসলামকে হাতেনাতে আটক করেন। পরে উপস্থিত জনতা অভিযুক্ত দ্বীন ইসলামকে গণধোলাই দিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করান। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতালে গিয়ে অভিযুক্ত দ্বীন ইসলামকে হেফাজতে নেয়।

অভিযুক্ত দ্বীন ইসলামের বাড়ি জেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর ইউনিয়নের খোশঘর এলাকায়। তিনি ওই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানায় মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ক্যাপশন: ধর্ষণচেষ্টায় অভিযুক্ত দ্বীন ইসলাম।

আরো পড়ুন
error: Content is protected !!