
সোনিয়া আফরিন।।
‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি ‘ এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার হোমনায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি ও পরিবার পরিকল্পনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহবুব আলমের সভাপতিত্বে উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, সহ-সভাপতি ও সিনিয়র শিক্ষক মো. আইয়ুব আলী, মডেল প্রেসক্লাবপর সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শাহ জালাল মিয়া ও ইকরামুল হক প্রমুখ।

পরে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।