আহত তিন শিক্ষার্থীর বাড়িতে ইউএনও; আর্থিক সহায়তা প্রদান

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় দেয়াল ধসে আহত রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তার জন্য প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ইউএনও আহত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Post Inside

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিকুল ইসলাম, রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউএনও মো. শহিদুল ইসলাম বলেন, “আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। তারা দ্রুত সুস্থ হয়ে আবার বিদ্যালয়ে ফিরে আসুক—এটাই আমাদের প্রত্যাশা।”
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে আহত শিক্ষার্থীদের পরিবার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন। তারা বলেন, প্রশাসনের এমন সহযোগিতা তাদের কঠিন সময়ে সাহস ও মানসিক শক্তি জুগিয়েছে।

উল্লেখ্য, গত ২০ জুলাই হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় একটি দেয়াল ধসে রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী আহত হয়। আহতরা হলো—নিলীমা (রোল-২৭, মেঘনা শাখা), তানিশা (রোল-৩৭, পদ্মা শাখা) এবং ইরসানা (রোল-৪৭, পদ্মা শাখা)। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!