কুমিল্লায় স্ত্রীর কবর খুঁড়তে মিলল স্বামীর ২৪ বছর আগের অক্ষত লাশ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মনোহরগঞ্জে স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে দাফন করা স্বামী রমজান আলীর অক্ষত লাশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) উপজেলার উত্তরহাওলা ইউপির উলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার মারা যান ঐ গ্রামের রমজান আলীর স্ত্রী। স্বামীর কবরের পাশে স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে তরতাজা কাফনের কাপড়সহ পাওয়া যায় স্বামীর অক্ষত লাশ। বিষয়টি এলাকায় জানাজানি হলে ঐ কবরস্থানে ভিড় জমান এলাকার মানুষ।

Post Inside

কবর খননকারীরা জানান, মাটি যেন কাফনের কাপড়কেও স্পর্শ করেনি। প্রত্যক্ষদর্শীসহ কবরস্থানে আগতদের অনেকেই আল্লাহর এমন নজিরকে অলৌকিক বলে আখ্যায়িত করেন। জীবদ্দশায় সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত বলেও কেউ কেউ মন্তব্য করেন।

স্থানীয় একজন মো. মাহমুদুল হাসান স্বপন জানান, আনুমানিক ২০-২৪ বছর আগে মারা যান রমজান আলী। জীবদ্দশায় এলাকার মানুষের কাছে সৎ ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। বিভিন্ন হাট বাজারে চাল আটা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কখনো পরের হক নষ্ট করেছেন এমন নজির নেই। এলাকাবাসী বলছেন ঈমানের শক্তি যে এতটা প্রখর তার উজ্জ্বল দৃষ্টান্ত মরহুম রমজান আলী।

উলুপাড়া গ্রামের মসজিদের ইমাম মাওলানা মাহফুজুর রহমান জানান, বিষয়টি জানার পর কবরস্থানে ছুটে যান এবং সেখানে গিয়ে কবরের ভিতরের অংশে কাফনের কাপড় মোড়ানো লাশটি দেখতে পান তিনি। লাশটি যে অবস্থায় ছিলো, সে অবস্থায় রেখেই পাশে স্ত্রীর লাশ কবরস্থ করার নির্দেশনা দেন ইমামসহ স্থানীয়ীরা।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারওয়ার আকবর বলেন, অনেক সময় পরিবেশ এবং ব্যাকটেরিয়ার ওপরে নির্ভর করে মরদেহ অক্ষত থাকতে পারে। তবে ময়নাতদন্ত করলে বিস্তারিত বলা যাবে।

আরো পড়ুন
error: Content is protected !!