বুড়িচংয়ে আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধু-তিন ধর্ষক আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা বুড়িচং উপজেলার ইন্দ্রাবতী গ্রামে রাতে বাড়ীর পেছনে আম কুড়াতে গিয়ে ধর্ষনের শিকার হয়েছে এক গৃহবধু। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাদী হয়ে গৃহবধু বুড়িচং থানায় মামলা করেন। পুলিশ তিন ধর্ষককে আটক। আজ দুপুরে ধর্ষকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

আটককৃতরা হলো বুড়িচং উপজেলার বেড়াজাল গ্রামের আব্দুর রহিম (৩২), একই উপজেলার রামনগর গ্রামের মোঃ স্বপন মিয়া (৩৫) ও রংপুর জেলার মনিরাম গ্রামের মমতাজ উদ্দিন (৩৫) ।

Post Inside

ধর্ষনের শিকার গৃহবধু মামলায় উল্লেখ করেন, মঙ্গলবার ভোরে বাড়ীর পেছনে আম কুড়াতে যান। এ সময় উল্লেখিত আসামীরা তাকে তুলে নিয়ে বাগানের মধ্যে ধর্ষণ করেন।
এ ঘটনায় মঙ্গলবার রাতে তিনি বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে বুড়িচং থানার পুলিশ বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ খান জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুইজন ধর্ষক ও ধর্ষণের সহযোগী একজনসহ মোট তিনজনকে গ্রেফতার করি। অপর ধর্ষক মোঃ শরীফকে গ্রেফতার অভিযান অব্যহত আছে।

তদন্ত কর্মকর্তা মাসুদ খান আরো জানান, গ্রেফতার তিন আসামীকে বুধবার দুপুরে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত ২ এর বিচারক ফারহানা সুলতানার আদালতে নেয়া হলে আসামীরা ১৬৪ ধারায় ধর্ষণের সাথে জড়িত স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করে।

আরো পড়ুন
error: Content is protected !!