সাত দফা দাবি আদায়ে কুমিল্লায় দলিল লেখক সমিতির সমাবেশ

স্টাফ রিপোর্টার।।
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ‘দলিল লেখক সমিতি কুমিল্লা জেলা সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব এম.এ.এইচ. মঞ্জু।

Post Inside

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. আলী হোসেন সাজিব।

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগ দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি মো. নজিরুল ইসলাম হুমায়ুন এবং কুমিল্লা সদর দলিল লেখক সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন।

এ সময় বক্তব্য রাখেন কালা মিয়া, আমিনুল ইসলাম, হিরণ ভূঁইয়া, মো. জয়দুল হোসেন, মো. ইসহাক ওবায়দী, অলিউল্লাহ, মীর আলমগীর হোসেন, মো. শাহ নেওয়াজ শাহিন, মো. নজরুল ইসলাম ভূঁইয়া, আ হ ম মুস্তফা কামাল, মিজানুর রহমান, আহসান উল্লাহ মজুমদার ও মনির হোসেন, মোহাম্মদ রবিউল্লাহ, আবুল হাসেম, আবু হানিফ।

বক্তারা বলেন, দলিল লেখকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা ও জটিলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করে আসছেন। এসব সমস্যা সমাধান এবং দলিল লেখকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সমিতির পক্ষ থেকে সাত দফা দাবি উত্থাপন করা হয়েছে। তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সমাবেশে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সহসভাপতি, যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!