বরুড়ায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

আরাফাত হোসেন, বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া পৌরসভার বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করতে পরিষ্কার পরিচন্নতা ও মিনার টাইলস বসানোর কাজ পরিদর্শন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম।

এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী, বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আহম্মেদ, সদস্য মাওলানা আব্দুল হান্নান,মাওলানা মুফতী জামাল উদ্দিন,মোঃ মাসুদ ভূইয়া, সহ আরো অনেক নেতৃবৃন্দ।

Post Inside

বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহার নামাজ সকাল ৮ টায় স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হবে। বরুড়া ঈদগাহ মাঠে ইমামতি করবেন গোলাম সালাউদ্দিন লতিফী চট্রগ্রাম।

এই সময় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম বলেন পবিত্র ঈদুল আযহার নামাজ সকলে ঈদগাহ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পরার আহ্বান করেন। সকলে ঈদগাহ মাঠে আসতে মাস্ক পড়ে আসতে হবে।

আরো পড়ুন
error: Content is protected !!