চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইইবি ও ম্যাক্স গ্রুপের ১০টি সিলিন্ডার হস্তান্তর

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন কুমিল্লা শাখা ও ম্যাক্স গ্রুপ অক্সিজেন সাপোর্ট সেন্টারের যৌথ উদ্যোগে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে আনুষ্ঠিকভাবে দুইটি প্রতিষ্ঠানের পক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমানের হাতে সিলিন্ডারগুলো হস্তান্তর করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

Post Inside

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম পাটোয়ারী, সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সদস্য ইমাম হোসেন পাটোয়ারী, পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শহীদ, সাংগঠনিক সম্পাদক জিএম জামাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আরশ মজুমদার, হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আবদুল কাদের, আইইবি কুমিল্লা কেন্দ্রের কর্মকর্তা মোঃ রফিকুল ইসালাম, মিজানুর রহমান, পৌর যুবলীগ নেতা হারুনুর রশীদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো পড়ুন
error: Content is protected !!