নিরাপদ চালক চাই ও ছাত্র নেতা সজল স্মরণে কুমিল্লা প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভা

আশরাফুল হক।।
তারুণ্যের বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি ঊষার আলো সেবা পরিষদ এর সহ-সভাপতি, নিরাপদ চালক চাই সংগঠনের সদস্য নাজমুল হক (বঙ্গভাই সজল) এর স্মরণে দোয়া ও আলোচনা সভা কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এর অধ্যক্ষ প্রফেসর রুহুল আমীন ভুইঁয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রিপোর্টস ইউনিট এর সভাপতি ওমর ফারুকী তাপস,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, প্রয়াত বঙ্গভাই সজল এর পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য নাজিম উদ্দিন, কুমিল্লা কালচারাল অফিসার কায়াজ মাবুদ, নজরুল ইন্সটিটিউট এর পরিচালক আল-আমিন,কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ নেতা বাহার উদ্দিন,সভাপতি হিসেবে ছিলেন নিরাপদ চালক চাই সংগঠনের প্রধান সমন্বয়ক আজাদ সরকার লিটন,সঞ্চালন করেন ঊষার আলো সেবা পরিষদের প্রতিষ্ঠাতা মহষিন আহমেদ।

Post Inside

স্বাগত বক্তব্য প্রদান করেন ঊষার আলো সংগঠন এর সভাপতি আলনাহিয়ান নেহাল, সাধারণ সম্পাদক ও ছাত্রনেতা সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে কুরআন তেলওয়াত করেন হফেজ আমির হামজা সাকিব, দোয়াও মুনাজাত পরিচালনা করেন ভাদুয়াপাড়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান হোসেনপুরী। আরো উপস্থিত ছিলেন ঊষার আলো সেবা পরিষদের সহ-সভাপতি নীলাঞ্জন, বিলকিস হাসান এরিকা, আইন বিষয়ক সম্পাদক রোবায়াৎ আফরোজা তৃষা,দপ্তর সম্পাদক ফাহাদ,প্রচার সম্পাদক রিফাত, মুন্না, যোদ্ধা সুমাইয়া,মুন্নী, কাকলী,ফয়সাল,আবির সহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা।

অধ্যক্ষ প্রফেসর রুহুল আমীন ভুইঁয়া বলেনঃ সজল ছেলেটা আসলেই ছিল দেশের সাধারণ জনগণের জন্য রত্ন। গত ১ সপ্তাহ আগে রাতে দেখা হওয়াতে বেশ সম্মানে সাথে বললো স্যার কেমন আছেন। সাবধানে চলাচল করবেন। এটাই যে সজলের সাথে শেষ দেখা। যা আমাকে আজও মর্মাহত করে। যে বাবা-মা জীবিত অবস্থায়ই থেকে সন্তানের লাশ দেখে তাদেরকে মহান আল্লাহ ধৈর্য্য দান করোন।

নিরাপদ সড়ক ও নিরাপদ চালক এই দুই কারণেই প্রতি নিয়ত ঘটছে বিভিন্ন ধরনের মর্মান্তিক ঘটনা যা অত্যন্ত দুঃখজনক, সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা এই বিষয়ে আরো সচেতন ভুমিকা পালন করে। যাতে আর অকালে প্রাণ না ঝরে। প্রেসক্লাবে উপস্থিত সকলেই এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের জন্য
সংশ্লিষ্ট উপর মহলকে সচেতন হওয়ায় অনুরুধ জানান।

আরো পড়ুন
error: Content is protected !!