কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার সদর দক্ষিণ থেকে ১ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১ এর একটি দল বৃহস্পতিবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ থানার মধ্যম আশ্রাফপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেন্সিডিলসহ আক্তার হোসেন নামে এক মাদক কারবারীকে আটক করে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর গ্রামের মোঃ মাইনুল হোসেন এর ছেলে।

Post Inside

পৃথক আরেকটি অভিযানে ওই রাতে সদর দক্ষিণ থানার কনেশতলা এলাকা থেকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারীকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হলো সদর দক্ষিণ থানার কনেশতলা গ্রামের হাজী আব্দুল ওহাব এর ছেলে মোঃ কামাল হোসেন ও একই থানার শ্রীপুর গ্রামের আব্দুর রশিদ এর ছেলে মোঃ শাখাওয়াত হোসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

তাঁদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আরো পড়ুন
error: Content is protected !!