কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২৪ কেজিসহ আটক এক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন চান্দল এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১ এর একটি দল শুক্রবার বিকেলে জেলার চৌদ্দগ্রাম উপজেলার চান্দল এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ মোঃ আবুল কাশেমসহ একজন মাদক কারবারীকে আটক করে।

Post Inside

সে চৌদ্দগ্রাম মডেল থানার চান্দল মধ্যমপাড়া গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহবিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

আটককৃতের বিরুদ্ধে জেলার চৌদ্দগ্রাম মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!