কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা নোয়াখালী সড়কে নাথের পেটুয়া পুরাতন বাজারে- “হিমাচল-সিএনজি” সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার নাথের পেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল।

Post Inside

তিনি জানান, সকাল সাড়ে ১০ টায় দূর্ঘটনার খবর পাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ঢাকামূখী যাচ্ছিলো হিমাচল পরিবহনের বাসটি। এ সময় নাথের পেটুয়ামূখী সিএনজি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি বাসের ভেতরে চলে যায়।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুল কবীর জানান, ঘটনাস্থলে পুলিশ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। নিহত ৩ জন বা তার বেশী হতে পারে। উদ্ধার শেষ হলে কতজন নিহত এবং কতজন আহত তা বিস্তারিত বলা যাবে। এছাড়াও ঘটনাস্থলে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে আমরা নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করতে পারবো।

আরো পড়ুন
error: Content is protected !!