বরুড়ায় বেগম রোকেয়া নারী দিবসে ৫ জয়িতাকে সম্মাননা

আরাফাত হোসেন, বরুড়া প্রতিনিধি।।
গত ০৯ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় বরুড়া উপজেলা পরিষদের সভাকক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগমের সভাপতিত্বে ৫ নারী জয়িতাকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা সুলতানা, বরুড়া থানা এস আই বিকাশ চন্দ্র,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সাহিত্য ও সংস্কৃতি কর্মী সাকিলা জামান।

Post Inside
আরো পড়ুন
error: Content is protected !!