মুরাদনগরে ৭শ’ পিস ইয়াবাসহ আটক ১

মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগরে ৭শ’ পিস ইয়াবাসহ মো: বাহার (৩২) নামে এক যুবককে আটক করেছ বাঙ্গরা বাজার থানা পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার গনিপুর গ্রাম থেকে বাহারকে আটক করা হয়। সে গনিপুর গ্রামের নূর-আলমের ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, গনিপুর গ্রামে নূর-আলমের বাড়িতে বুধবার গভীর রাতে ইয়াবা বিক্রি হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই শাহনেয়াজের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় বাহারকে তল্লাশী করে তার পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭শ’ পিস ইয়াবা উদ্ধার করে।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ বাহারকে আটক করা হয়। বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরন করা হয়। তার ইয়াবা ব্যবসার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা এ বিষয়ে তদন্ত চলছে।

Post Inside
আরো পড়ুন
error: Content is protected !!